ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
পূজামণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রুমিন ফারহানা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রূমিন ফারহানা।
শুক্রবার গভীর রাত পর্যন্ত সরাইল সদর, শাহবাজপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পূজামন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি (১) মো. জহির উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাঈল হোসেন উজ্জ্বল, মো. শফিকুল ইসলাম সেলু, সাবেক সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক অসীম ধর।
এসময় উপজেলা
ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



