পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
ব্যবসায়ী চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই এবং তাই খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার (১১ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব দাবি করেন। পোস্টে নাসির উদ্দিন লেখেন, ‘চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তারর করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নাই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না।’ তিনি বলেন, ‘খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি

জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের ছাড় নয় জানিয়ে নাসির উদ্দিন লেখেন, ‘বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি-সংশ্লিষ্ট যারা আছেন, আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দেবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায়, আমরা তাদের প্রতিহত করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য