ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান
হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ
সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’
আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককে ‘গ্রেট প্রোগ্রেস’ হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসির
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও পুতিন একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং ‘কিছু অগ্রগতি’ হয়েছে।
তিনি বলেন, তিনি জেলেনস্কিসহ ইউরোপীয় অন্যান্য নেতাদের ফোন করবেন। তিনি উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং সেই চুক্তিতে তাদের সম্মতি প্রয়োজন।
ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে’। তিনি বলেন, বৈঠকে ‘বড় অগ্রগতি (গ্রেট প্রোগ্রেস)’ হয়েছে, তবে ‘আমরা শেষ পর্যায়ে
পৌঁছাইনি’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর আরও অগ্রগতি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অসাধারণ সম্পর্ক রাখি। তিনি তাদের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন, তবে কিছু বিষয় এখনও সিদ্ধান্ত হতে বাকি আছে বলে জানান। তারপরও তিনি বলেন, আরও অগ্রগতি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। ট্রাম্প বক্তব্যের শেষের দিকে বলেন, তিনি ‘সম্ভবত’ আবার পুতিনের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’।