পিএসি চেয়ারম্যানশিপ নিয়ে ইমরান খানের হুংকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

পিএসি চেয়ারম্যানশিপ নিয়ে ইমরান খানের হুংকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জোর দিয়ে বলেছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানশিপের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আমার হাতে। এতে কোনো সরকারি প্রভাব থাকবে না। সেই সঙ্গে শেখ ওয়াকাস আকরামকে এই পদের জন্য পিটিআই-এর একমাত্র প্রার্থী হিসেবে পুনরায় ঘোষণা করেছেন তিনি। শনিবার এক বার্তায় ইমরান খান এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়ে বলেছেন, পিএসি চেয়ারম্যান কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল আমার। এটি শাহবাজ শরিফ বা অন্য কোনো সরকারি কর্মকর্তার নয়। এ সময় তিনি বলেন, আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ পছন্দও শেখ ওয়াকাস আকরাম। সূত্রগুলো জানিয়েছে, পিএসি চেয়ারম্যানশিপ মনোনয়ন প্রক্রিয়া পরিচালনায় পিটিআই নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান খান। তিনি

আরও ইঙ্গিত দিয়েছেন যে, পিএসি চেয়ারম্যানশিপ পিটিআই-কে না দিলে তিনি অন্যান্য স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কথাও বিবেচনা করতে পারেন। এই বিষয়টি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর চিফ হুইপ তারিক ফজল চৌধুরীর পক্ষ থেকে পিটিআই-কে চারজনের একটি প্যানেল জমা দেওয়ার জন্য বারবার অনুরোধের পর সামনে এসেছে। তবে পিটিআই দৃঢ়ভাবে শেখ ওয়াকাস আকরামকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে অটল। পিটিআই জানিয়েছে, তারা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত জবাব দেবে এবং শেখ ওয়াকাস আকরামকে প্রার্থী হিসেবে রাখতে তারা অটল। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু