পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও, অনলাইনে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে প্রায়শই দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও হয়েছে উন্নত, যার ফলে সাধারণ কিংবা দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারীরা পড়ছেন বড় ধরনের সাইবার ঝুঁকিতে। সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল কিংবা স্মার্টফোন, সবখানেই সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন শক্তিশালী একটি পাসওয়ার্ড। অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সাধারণ তবে কার্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো- জটিল পাসওয়ার্ড ব্যবহার: পাসওয়ার্ড সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে ব্যবহার করতে হবে।

সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড হলো এমনটি, যা কোনো মানুষ ভেবে তৈরি করেনি বরং এলোমেলোভাবে জেনারেট করা হয়েছে। ক্রোমসহ অনেক ব্রাউজার ও অ্যাপ এই ধরনের পাসওয়ার্ড তৈরি করে দেয়। তবে এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে লিখে রাখা বা সংরক্ষণ করাটাও একইরকম গুরুত্বপূর্ণ। টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা: ব্যাংক অ্যাকাউন্টের মত সংবেদনশীল তথ্য রক্ষায় সবসময় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা উচিত। এতে পাসওয়ার্ড পেলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যদি না দ্বিতীয় ধাপের যাচাই প্রক্রিয়ায় সফল হতে পারে। এটি ব্যবহারে লগইন করতে বেশি সময় প্রয়োজন হলেও নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি। একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা: একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা গুরুতর নিরাপত্তা

ঝুঁকি তৈরি করে। যদি কোনোভাবে একটি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যায় তারা ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ পদ্ধতিতে একই পাসওয়ার্ড দিয়ে শত শত সাইটে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে এই ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: যখন জটিল ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন সব মনে রাখা কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার এই সমস্যার সমাধান করে, যেখানে একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে বাকি সব পাসওয়ার্ড সুরক্ষিত থাকে। আধুনিক ব্রাউজারগুলোর বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার সহজে পাসওয়ার্ড সংরক্ষণ ও অটোফিল করতে পারে। তবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা অনলাইন সার্ভারে পাসওয়ার্ড সংরক্ষণ করে না বরং শুধু স্থানীয় ডিভাইসে

রাখে। এমনকি অফলাইন ডিভাইস-ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজারও পাওয়া যায়, যা ইন্টারনেটের সঙ্গে কোনো সংযোগ রাখে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে