পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
পাকিস্তান ও ভারত পারস্পরিক চুক্তির আওতায় নিজেদের পারমাণবিক স্থাপনা ও সক্ষমতার তালিকা বিনিময় করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর জিওনিউজের। তিনি বলেন, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত ‘পারমাণবিক স্থাপনা ও সুবিধার ওপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি’ অনুযায়ী দুই দেশ নিয়মিতভাবে এই তালিকা আদান-প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় পাকিস্তান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনার তালিকা ভারতের হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে। আন্দ্রাবি জানান, একই সময়ে ভারত সরকারও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাকিস্তানের কাছে পাঠাচ্ছে। এদিকে, মুখপাত্র আরও জানান যে দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও

বিনিময় করেছে। উল্লেখ্য, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তান ও ভারতের মধ্যে এই তালিকা বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান