পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫
     ৮:৪২ পূর্বাহ্ণ

পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৮:৪২ 104 ভিউ
ম্যাচের শুরুতেই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেখানেই ঠাণ্ডা মাথায় ফিনিশ করলেন রাজস্থানের বোলাররা। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি যশস্বী, সঞ্জু, রিয়ানরা। ৪ উইকেটে ২০৫ তোলে রাজস্থান। দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন জোফ্রা আর্চার, হাসারাঙ্গারা। একাই ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। ব্যর্থ হলো নেহাল ওয়াধেরা, ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাঞ্জাব। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ঘরের মাঠে রান তাড়া করে জেতাই লক্ষ্য ছিল তার। নিজেও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাবের বোলাররা। শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়ে তোলে

রাজস্থান। ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন যশস্বী জয়সোয়াল এবং সঞ্জু স্যামসন। ৩৮ রানে সঞ্জুকে আউট করে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। তবে দমেননি যশস্বী। প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও শনিবার ফিরলেন ছন্দে। চলতি আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন সেই ফার্গুসনের বলে। গত ম্যাচে বড় রান পাওয়া নীতীশ রানা আজ ফেরেন ১২ করে। পাঁচে নেমে হেটমেয়ের করেন ২০ রান। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। জবাবে রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাঞ্জাব কিংস।

প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। শ্রেয়স নেমে দুটি বাউন্ডারি মারলেও প্রথম ওভারের শেষ বলে তার উইকেট তুলে নেন আর্চার। প্রথম তিন ম্যাচের সমালোচনার জবাব যেন প্রথম ওভারেই দিলেন ইংল্যান্ডের এই পেসার। মাত্র ১ রানে আউট হন মার্কাস স্টোইনিস। প্রভসিমরন সিং ফেরেন ১৭ করে। ৪৩-৪ স্কোর থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াধেরা। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে রাজস্থান। ৪১ বলে ৬২ রানে আউট হন নেহাল। ম্যাক্সওয়েল ফেরেন ২১ বলে ৩০ করে। শেষে ১৫৫ রানে থামে পাঞ্জাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা