পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ইসলামাবাদে দুই দেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন। পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, জেএফ-১৭ থান্ডার নামের বহুমুখী যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছে। এটি যৌথভাবে চীন ও পাকিস্তানের তৈরি। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে সংঘাতের সময় এই বিমান ব্যবহার করে পাকিস্তান। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সমকালকে বলেন, ‘বিষয়টি মূল্যায়ন পর্যায়ে রয়েছে। যুদ্ধবিমান কেনার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ পাকিস্তানের আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা

হয়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ উন্নয়নে সহযোগিতার ওপর জোর দেন তিনি। এ সময় অপারেশনাল সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার ওপর আলোকপাত করা হয়। সফররত বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তানের বিমানবাহিনী প্রধান সিধু বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে পিএএফের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানান। পিএএফের প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণে বাংলাদেশ বিমানবাহিনীকে সহায়তা করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহের পাশাপাশি একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদি

সহায়তা ইকোসিস্টেমের আশ্বাসও দেন। পাকিস্তান আইএসপিআরের বরাতে ডন জানায়, বাংলাদেশের বিমানবাহিনী প্রধান পিএএফের যুদ্ধ রেকর্ডের প্রশংসা করেছেন এবং বাহিনীর অপারেশনাল দক্ষতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং নজরদারি বাড়ানোর জন্য বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেম সংহতকরণে সহায়তা চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দলটি পিএএফের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছে। এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেয়। তা ছাড়া প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী