পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফরের যে হিড়িক লক্ষ করা যাচ্ছে, তার ধারাবাহিকতায় এবার এসেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা। গত ১০ মে, রবিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান জামায়াতে ইসলামী পাকিস্তানের দুই জ্যেষ্ঠ নেতা। তাঁরা বর্তমানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন। আগত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, জনাব মাসুদ গাউস আইজাজি। যিনি জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দায়িত্বপ্রাপ্ত। মাসুদ গাউসের সফরসঙ্গি হিসাবে আছেন ড. সীমা মালিক। ড সীমা জামায়াতে ইসলামী পাকিস্তানের উইমেন্স উইং এর করাচি জোনের দায়িত্বপ্রাপ্ত নেত্রী। জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাসুদ গাউস আইজাজি

সংগঠনের বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। অন্যদিকে, ড. সীমা মালিক পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে জামায়াতের মহিলা শাখার শীর্ষ নেত্রী হিসেবে পরিচিত। সূত্রমতে, এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিশেষ করে দুই দেশের জামায়াতে ইসলামীর মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে হতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি ও বৈঠকের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের এক্স পোস্টের সুত্র ধরে শুধু জানা যায়, জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী পরিচালক জনাব মাসুদ গাউস আইজাজী গতকাল, ১২ই মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত কয়েক মাস

ধরে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন প্রতিনিধির বাংলাদেশ সফর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর এই প্রতিনিধি দলের আগমনকে অনেকে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সফর সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম