পাকিস্তান-আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

পাকিস্তান-আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলার পর এশিয়া মহাদেশের এ দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে। সোমবার মধ্যরাতে ওই হামলায় ৯ শিশুসহ ১০ আফগান নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল কর্তৃপক্ষ। এর জবাব দিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছে। বেশ কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে নাজুক যুদ্ধবিরতি টালমাটাল অবস্থায় টিকে আছে। এমন সময়ে এ হামলা নতুন করে উত্তেজনা উসকে দিতে পারে। আর এরই মধ্যে আলোচনার অচলাবস্থার জন্য উভয়পক্ষই একে অন্যকে দোষারোপ করছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল জানান, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে হামলাটি চালানো হয়।

মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ক্বাজি মিরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। ফলে ৯ শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী শহীদ হয়েছেন। তার বাড়িটিও ধ্বংস হয়ে গেছে।’ মুজাহিদ আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধাসামরিক ফেডারেল কনস্ট্যাবুলারি বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলার এক দিন পর আফগানিস্তানে এ হামলা চালাল ইসলামাবাদ। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবানের একটি গোষ্ঠী জামাতুল আহরার পেশোয়ারে ওই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম

পিটিভি জানিয়েছে, হামলাকারীরা আফগান নাগরিক ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ওই হামলার জন্য ‘বিদেশ-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজকে’ দায়ী করেছেন। ইসলামাবাদ এ শব্দবন্ধ ব্যবহার করে টিটিপি যোদ্ধাদের বোঝায়, যাদের তারা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত বলে অভিযোগ অভিযুক্ত করেছে একাধিকবার। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আরেক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হন। ওই হামলার দায়ও পাকিস্তান তালেবানের এক গোষ্ঠী নিয়েছে। পাকিস্তান বলেছে, সেই হামলার পেছনে থাকা সেলটি ছিল ‘আফগানিস্তানে থাকা উচ্চপর্যায়ের নির্দেশনায় পরিচালিত।’ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক উত্তপ্ত। গত অক্টোবরে সীমান্তে সংঘর্ষে দুই দেশের অন্তত ৭০ জন নিহত হওয়ার পর সম্পর্ক আরও খারাপ হয়।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে কোনো স্থায়ী সমাধান হয়নি। নিরাপত্তা ইস্যু, বিশেষ করে পাকিস্তানের টিটিপি দমনের দাবি আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, তালেবান টিটিপিসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা বহু বছর ধরে পাকিস্তানের ভেতরে রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে। আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলেছে, পাকিস্তান আফগানবিরোধী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না। পাকিস্তান তাদের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে ২২ জন টিটিপির সদস্য নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?