পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনারা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি পৃথক অভিযান চালায় তারা। এতে ২৩ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির আইএসপিআর। দেশটির আইএসপিআর বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা খারেজি। দ্য ওয়্যার ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ওই সন্ত্রাসীদের বিদেশি মদদপুষ্ট দাবি করছে পাকিস্তান। আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ সন্ত্রাসী নিহত হয়। অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্নু বিভাগে অভিযান চালিয়ে ১২ সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী আছে কি না সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে। এর আগে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর

অভিযানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোওয়া (কেপি) প্রদেশে ১৫ জন নিহত হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালায়। এতে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন নিহত হন। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় আর কোনো খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ প্রায়ই টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে