পাঁচ পুরস্কার রমজানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

পাঁচ পুরস্কার রমজানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
আল্লাহতায়ালার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদের পবিত্র রমজানের ১৪তম দিনে উপনীত করেছেন। সিয়াম, কিয়াম, সালাত, জাকাত তথা ইবাদতের তাওফিকদাতা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। তিনি যাকে তাওফিক দান করেন শুধু সে ব্যক্তিই তার বন্দেগির সুযোগ পায়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আর স্মরণ করুন, যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি তো কঠোর। (সূরা ইবরাহিম-৭)। এজন্য প্রত্যেক রোজাদারের উচিত, আল্লাহর শাহি দরবারে বিনয়াবনত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাহলে তিনি আমাদের ইবাদতের সুযোগ বৃদ্ধি করে দেবেন। তার অফুরান নিয়ামত দিয়ে ধন্য করবেন। রমজানের রহমত, মাগফিরাত আর নাজাতের পুরস্কারপ্রাপ্তদের তালিকায়

আমাদেরও আন্তর্ভুক্ত করে নেবেন। রমজান আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের মাস। রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনো কখনো রোজাদার বান্দা ক্ষুৎপিপাসায় কাতর হয়ে পড়ে। সব রকম খাদ্য ও পানীয় গ্রহণের সুযোগ ও সাধ্য থাকা সত্ত্বেও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এ কষ্টেকে সে তুচ্ছ মনে করে। এ কারণে তাকে এমন পুরস্কারে ভূষিত করা হবে যা হবে তার ক্ষুৎপিপাসার যথার্থ বিনিময়। নবি করিম (সা.) বলেছেন, ‘রমজান মাসে আমার উম্মতকে পাঁচটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা আমার আগের কোনো নবিকে দেওয়া হয়নি। ১. রমজানের প্রথম রাতে আল্লাহ তাদের দিকে (রহমতের) দৃষ্টি দেন, আর আল্লাহ যার দিকে দৃষ্টি দেন, তাকে কখনো শাস্তি দেন না। ২.

সন্ধ্যার সময় তাদের মুখ থেকে যে গন্ধ বের হয়, তা আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও উত্তম। ৩. প্রত্যেক দিনে ও রাতে ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করেন। ৪. আল্লাহতায়ালা তার বেহেশতকে বলেন, ‘তুমি আমার বান্দার জন্য সুসজ্জিত ও প্রস্তুত হও! আমার বান্দারা অচিরেই দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি পেয়ে আমার বাড়িতে ও আমার সম্মানজনক আশ্রয়ে এসে বিশ্রাম নেবে।’ ৫. রমজানের শেষ রাতে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন। এক ব্যক্তি বলল, ‘এটা কি লাইলাতুল কদর?’ রাসুল (সা.) বললেন, ‘না, তুমি দেখনি শ্রমিকেরা যখন কাজ শেষ করে, তখনই পারিশ্রমিক পায়?’ (বায়হাকি)। এসব ফজিলত ও বরকত লাভ করতে হলে রোজা রাখতে হবে একমাত্র

আল্লাহর নির্দেশ পালনের জন্য ও তারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যদি বান্দা সমাজ ও পরিবেশের চাপে পড়ে সিয়াম পালন করে, আল্লাহর আনুগত্য প্রকাশ ও তাঁর সন্তুষ্টির পরিবর্তে লোকলজ্জা থেকে রেহাই পাওয়া বা ধার্মিকরূপে প্রশংসা কুড়ানোই যদি হয় তার সিয়াম পালনের উদ্দেশ্য, তবে সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্যে সে সফল হতে পারবে না। তাই রাসুল (সা.) সুস্পষ্ট ভাষায় উম্মতকে সতর্ক করে বলেছেন, শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতে হবে। কেননা এমন সিয়ামই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যার মূল উপাদান হচ্ছে ইমান ও ইহতিসাব; ইরশাদ হয়েছে : যে ব্যক্তি ইমানে উজ্জীবিত হয়ে পুণ্যের আশায় রমজানের সিয়াম পালন করবে তার পূর্ব জীবনের গোনাহখাতা ক্ষমা

করে দেওয়া হবে। (বুখারি)। রোজার বাহ্যিকরূপ তথা বিধি-বিধানের প্রতি যেরূপ সতর্ক দৃষ্টি রাখতে হবে তদ্রুপ সিয়ামের হাকিকত ও মর্ম এবং সিয়ামের উদ্দেশ্য অনুধাবনের প্রতিও সজাগ দৃষ্টি রাখতে হবে। কাজেই একদিকে যেমন পানাহার বর্জন ও জৈবিক চাহিদা পরিহার করে চলতে হবে, তেমনি এমন সব অন্যায় ও অপরাধ পরিহার করতে হবে যা সিয়ামের ভাবমূর্তি বিনষ্টকারী, সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থি এবং সিয়ামের নৈতিক ও চারিত্রিক সফলতা লাভের পথে অন্তরায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর