জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
পুলিশ জনবান্ধন ও জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদের করা ‘আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন হবে’ মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা উপোরোক্ত কথাটি বলেন। আজ সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা

যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। পুলিশ এখন আর আগের মতো ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী প্রস্তুতি গ্রহণ করছে। দেশের আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। এরআগে আজ

দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার উন্নতমানের একটি ট্রেনিং সেন্টার। কীভাবে এই ট্রেনিং সেন্টারের আরও উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা করা হবে। ওই সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি এএইচএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!