নগর ভবন খুলল ৪০ দিন পর, প্রশাসকের কক্ষে ‘তালা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

নগর ভবন খুলল ৪০ দিন পর, প্রশাসকের কক্ষে ‘তালা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের আন্দোলনের কারণে ৪০ দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। আজ সোমবার (২৩ জুন) সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন। তবে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। বিএনপি নেতা ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নগর ভবনের তালা খুলতে সাহায্য করেছে শ্রমিক দল। তারা দাবি আদায়ে প্রতিবাদী আন্দোলনও সীমিত আকারে এক পাশে করেছে, যাতে নাগরিকদের বিরক্তির কারণ না হয়। একইভাবে ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোতে নাগরিক সেবা কার্যক্রম চলছে। আজ জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা

পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করেন। কেউ কেউ অভিযোগ করেন, এখনও পুরোদমে সেবা শুরু হয়নি। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। নগর ভবনের ফটকে দায়িত্বে থাকা একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘আজ সকালে নির্দেশ এসেছে- ভবন খুলে দিতে হবে। আমরা ফটক খুলে দিয়েছি। কর্মকর্তারা আসছেন। অনেক দিন পর নগর ভবনে স্বাভাবিকতা ফিরছে।’ ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন এখনো শেষ হয়নি। তবে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারীরা। নাগরিক সেবার প্রয়োজনে নগর ভবন খুলে দেওয়া হয়েছে।’ অন্যান্য বিভাগের কর্মকর্তারা নগর ভবনে এলেও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। এমনকি ডিএসসিসির প্রশাসকের দপ্তরেও তালা ঝুলতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগর ভবনের

বাইরে থাকা ৮টি আঞ্চলিক কার্যালয়েও আজ স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে। তবে সেসব অঞ্চলেও প্রকৌশলীরা প্রবেশ করেননি। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন, অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম। গতকাল রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই সোমবার সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!