ট্রাম্পের হুমকির পর কমলো তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

ট্রাম্পের হুমকির পর কমলো তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাড়তে শুরু করেছে তেলের দাম। ফলে বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তেলের দাম কম রাখা নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘সবাই, তেলের দাম কমান। আমি নজর রাখছি! আপনারা শত্রুর হাতের খেলনা হচ্ছেন। এটা করবেন না!’ ট্রাম্পের এই মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়ায় ৭৩.০৯ ডলারে। একইভাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ০.৯৫ শতাংশ কমে ৭৬.২৮ ডলারে নেমে আসে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক

স্থাপনা গুলোতে হামলা চালায়। ফলে আশঙ্কা তৈরি হয়েছিল, ইরান প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করলে সরবরাহ বিঘ্নিত হয়ে বাজার আবার অস্থির হয়ে উঠবে। ট্রাম্প কাকে লক্ষ্য করে কথা বলেছেন, তা স্পষ্ট করেননি; তবে পর্যবেক্ষকদের ধারণা, তার মূল বার্তা মার্কিন তেল উৎপাদকদের উদ্দেশ্য করেই। সূত্র : সিএনবিসি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি