পহেলা বৈশাখে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

পহেলা বৈশাখে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
পহেলা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ১৩ ও ১৪ এপ্রিল দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলো। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশেই বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের সময় গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আবহাওয়াবিদরা নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেনে। পাশাপাশি বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের