পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ দুপুরে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিবুল্লাহ জানান, পুলিশ সদর দপ্তর থেকে শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। যৌথ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অনেক দল কাজ করছে। নদীবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। এ

ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ওসি মুহাম্মদ মহিবুল্লাহকেও প্রত্যাহার করা হয়। ৫ আগস্টের আগে উত্তরা পূর্ব থানায় ওসি ছিলেন শাহ আলম। এরপর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। ওই সময় বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে তিনি পালিয়ে যান। ছাত্র-জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত