পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ জ্যোতিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪
     ৭:১৯ পূর্বাহ্ণ

পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ জ্যোতিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৭:১৯ 212 ভিউ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজলো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে হার মানতে হলো নিগার সুলতানার নেতৃত্বাধীন দলকে, ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তিনটি ম্যাচ হেরে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর শুরুতেই বাংলাদেশকে ধাক্কা খায় যখন ওপেনার দিলারা আক্তার কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর সাথী রাণী ও সোবহানা মোস্তারি ৩৬ রানের একটি ধীরগতির পার্টনারশিপ গড়লেও দ্রুত রান তুলতে ব্যর্থ হন। সাথী ৩০ বলে মাত্র ১৯ রান করেন, আর

সোবহানা ৪৩ বলে ৩৮ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের রান বাড়ানোর চেষ্টা করেন, তবে তিনিও মন্থর ব্যাটিং করেন। ৩৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, স্বর্ণা আক্তার ৭ বলে ৪ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। প্রোটিয়া বোলাররা মাত্র ৩টি উইকেট পেলেও বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন, যার ফলে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ১০৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল সাবলীল। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে তারা। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। তাসমিন ব্রিটস ৩৩ বলে ৩৯ রান করে দলকে শক্ত ভিত্তি

এনে দেন এবং ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। ম্যাচ শেষে নিজেদের ব্যাটিংয়ের ধীরগতির জন্য হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। বিশেষ করে পাওয়ারপ্লেতে রান তুলতে না পারা এবং ডট বল বেশি খেলার ফলে দলের সংগ্রহ প্রত্যাশার চেয়ে কম হয়ে যায় বলে মনে করেন তিনি। তবুও দলকে নিয়ে গর্বিত অধিনায়ক, বিশেষ করে রাবেয়া, মারুফা, এবং মোস্তারীর ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে ফাহিমা খাতুনের বল হাতে অবদানও প্রশংসার দাবি রাখে বলে উল্লেখ করেন নিগার। দক্ষিণ আফ্রিকা যদিও এই ম্যাচে সহজ জয় পেয়েছে, তবে তাদের পরবর্তী পর্যায়ে উত্তরণের জন্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ইংল্যান্ড যদি ওয়েস্ট

ইন্ডিজকে হারাতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়ার পথ সুগম হবে। তবে, এটি সহজ হবে না, কারণ ইংল্যান্ডের এই ম্যাচের আগে আরও একটি খেলা বাকি রয়েছে, যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তাসমিন ব্রিটস। তিনি বলেন, "পাওয়ারপ্লেতে আমাদের সংগ্রহ মোটামুটি ভালো ছিল। তবে পিচ বেশ কঠিন ছিল, তাই কয়েকটি নতুন শট খুঁজে বের করতে হয়েছে। আমি গর্বিত আমার পারফরম্যান্স নিয়ে।" তিনি আরও বলেন, কঠিন পিচে রান তোলার জন্য নিজের খেলায় নতুন উদ্ভাবনী শট যোগ করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা ব্যাট হাতে বিশেষ কিছু করতে না পারলেও, শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত হয়। এই হারে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায়

নিলেও, দক্ষিণ আফ্রিকা এখনও সেমিফাইনালে যাওয়ার আশায় রয়েছে এবং এখন শুধু ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবুর ভরি একশো বিশ, তারেক সাহেবের ‘আই হ্যাভ আ প্ল্যান’টা এখন পরিষ্কার! দুদকের মামলা প্রত্যাহারের বিনিময়ে চাকরি বাগিয়েছেন সাবেক প্রেস উইং কর্মকর্তারা! জাইমার নাইটক্লাবের ভিডিও ভাইরালের নেপথ্যে জামায়াতি বট বাহিনী! দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল ‘আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যা বলেছেন’, বললেন ক্ষুব্ধ বাংলাদেশের কোচ সালাহউদ্দিন খুলনা-বরিশাল-রাজশাহীকে ‘বিদেশের মতো’ করে ফেলেছে আওয়ামী লীগ: রুমিন ফারহানা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অধ্যাদেশ নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সতর্কবার্তা: বিএনপি সরকারকে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আহ্বান মার্কিন চুক্তি পর্যালোচনায় বিসিআই: একপাক্ষিক এই চুক্তিতে রাজস্ব হারানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ইউনূস সরকারের ঋণের পাহাড় চাপলো বিএনপি সরকারের কাঁধে: ১৪ মাসে ২.৬ লাখ কোটি টাকা বৃদ্ধি, উন্নয়ন ব্যয় ৭ বছরের সর্বনিম্ন পরমাণু আলোচনা চলাকালে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা তেহরানের ‘আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যা বলেছেন’, বললেন ক্ষুব্ধ বাংলাদেশের কোচ সালাহউদ্দিন আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াডাংগী উপজেলা যুব লীগের সাবেক সভাপতির মৃত্যু বরন গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচী সরকারের অবসান ঘটলেও কমেনি প্রভাব; ‘বিদেশি স্বার্থ রক্ষায়’ বহাল থাকছে বিতর্কিত সব চুক্তি: সাবেক এনএসআই কর্মকর্তার দাবি “আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই। ক্ষমতার লোভ আমি করি না।” — শেখ হাসিনা সড়কে চাঁদাবাজির ‘বৈধতা’ দিলেন হত্যা মামলার আসামি মন্ত্রী রবিউল নতুন সরকার গঠন ‘প্রহসন ও সমঝোতার’ ফল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সাদ্দামের সাবেক সরকারের দুই প্রেস সচিবের নতুন চাকরি: এমজিএইচ গ্রুপের কর্ণধারের দুর্নীতি মামলা প্রত্যাহার নিয়ে প্রশ্ন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস উইং