পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে ছাত্রদলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি সর্তক করে দিয়েছেন যে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন-বেনজির হতে দেবেন না। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দেওয়া এক পোস্টে এমনটিই লেখেন নুর। ফেসবুক পোস্টে নুর লিখেছেন, ‘নতুন হারুন-বেনজির হতে চাওয়া পটুয়াখালী ডিসি ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করায়। ডিসিকে বলবো রাজনীতির খায়েস থাকলে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা হারুন-বেনজির হতে দেব না।’ এর আগে, গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন

বিএনপির কার্যালয়ে হামলা ও নুরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ। বিপরীতে তার বিরুদ্ধে পালটা অভিযোগ আনে ছাত্রদল। পরে পটুয়াখালী-৩ আসনের বিষয়টি ‘টক অফ দ্যা কান্ট্রি’তে পরিণত হয়। এর জেরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পালটাপালটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা ভাঙচুর ও সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে