পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯ এর ঘরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯ এর ঘরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে গত ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। উঠানামা করছে তাপমাত্রার পারদ। প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কখনও ঘন আবার কখনও হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ৷ রাতে শীতের তীব্রতা বাড়লেও সকালের পর দেখা মিলেছে সূর্যের৷ বুধবার সকালে জেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সরজমিনে দেখা যায়, গতকাল সন্ধ্যার পরে থেকে জেলার ওপর দিয়ে হালকা হিমেল হাওয়া বয়ে যায়৷ ফলে সন্ধ্যা থেকে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পায়। ভোর পর্যন্ত শিশির বিন্দু ও হিমেল হাওয়া স্থায়ী থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলে সূর্যের। শুরুতে মিষ্টি রোদের স্বাদ মিললেও ধীরে

ধীরে রোদ বৃদ্ধি পায়। গত কয়েক দিন শীতের তীব্রতা বাড়ায় দূর্ভোগ বেড়েছে জেলার নিম্নআয়ের মানুষদের৷ সবচেয়ে বেশি কষ্টে পাথর, চা ও দিনমজুর শ্রমিকদের৷ তারা সকাল বেলা শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছেন না। অন্যদিকে কষ্ট বেড়েছে গরিব ও শীতার্ত মানুষদের৷ এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়া সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ,বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭-৮কিলোমিটার, খালি চোখে দৃষ্টিসীমা ৫ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি ও তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল