নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিটব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। পরে ইলিয়াছের কুশপুত্তলিকায় জুতাপেটা করে তাতে আগুন দেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে একত্রিত হন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়, শিল্পকলা একাডেমি ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসে। সেখানে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এসময় তারা প্রবাসী সাংবাদিক

ইলিয়াছ হোসেনের ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার নিয়ে ইলিয়াছ ও রাজাকারদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি এম ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনিসহ অনেকে। বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধারা কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ইলিয়াছকে দেশে এনে তার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের