নেত্রকোণায় “মুক্তিযোদ্ধা হত্যা” মামলার সাক্ষী-উকিলদের গ্রেপ্তার: রাজাকারের ভাই জিপির নির্দেশে নির্যাতনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫
     ৭:৫৫ পূর্বাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

নেত্রকোণায় “মুক্তিযোদ্ধা হত্যা” মামলার সাক্ষী-উকিলদের গ্রেপ্তার: রাজাকারের ভাই জিপির নির্দেশে নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৭:৫৫ 62 ভিউ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তার হত্যাকারী রাজাকারদের বিরুদ্ধে দায়ের মামলায় সাক্ষী ও উকিলদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজাকার কমান্ডার আবু তাহেরের ছোট ভাই এডভোকেট মাহফুজ জেলা জজ কোর্টের জিপি (জেনারেল প্রসিকিউটর) হিসেবে মনোনীত হওয়ার পর থেকে এই মামলার সাক্ষী আলী রেজা কাঞ্চনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এছাড়া, তাঁর পক্ষে দাঁড়ানো চেষ্টা করা দুই উকিলকেও মারধর করে মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। ১৯৭১ সালে নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নেয়। দুই

দিন ধরে অমানবিক নির্যাতনের পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। শহীদের ভাতিজা আলী রেজা কাঞ্চন ২০১০ সালে ওই রাজাকারদের বিরুদ্ধে নেত্রকোণা আমলি আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি)-তে স্থানান্তরিত হয়। ২০১৬ সালে ট্রাইবুনালের রায়ে মামলার প্রথম আসামি রাজাকার কমান্ডার আবু তাহের এবং দ্বিতীয় আসামি রাজাকার আতাউর রহমান ননীর ফাঁসির সাজা হয়। এই রায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্বীকৃতি পায়। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনের পর আবু তাহেরের ছোট ভাই এডভোকেট মাহফুজ নেত্রকোণা জেলা জজ কোর্টের জিপি হিসেবে মনোনীত হন। এর পর থেকে মামলার সাক্ষী আলী রেজা কাঞ্চনের উপর চাপ সৃষ্টি শুরু হয়। ২০২৫ সালের

১১ ফেব্রুয়ারি ভোরে পুলিশ তাঁকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে যায়। দুটি মামলায় অজ্ঞাত আসামির তালিকায় নাম যোগ করে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়। আজ পর্যন্ত কোনো উকিলকে আলী রেজা কাঞ্চনের পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। উকিলরা দাঁড়ানোর চেষ্টা করলেই হুমকি দেওয়া হয় এবং তাদের বসিয়ে দেওয়া হয়। সাহস করে দাঁড়ানোর চেষ্টা করেন নেত্রকোণা উকিল বারের সদস্য সনজিত কুমার পন্ডিত। কিন্তু উকিল বারে ডেকে নেয়া হয়ে জোরপূর্বক তাঁকে ফাইল উইথড্র করিয়ে নেওয়া হয়। দুই দিন পর তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করা হয় এবং থানায় দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকেও একটি মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। আলী রেজা

কাঞ্চন জেল থেকে জানান, “এটি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত। আমরা ন্যায়বিচার চাই, কিন্তু রাজাকারের ভাই জিপির নির্দেশে পুলিশ আমাদের দমন করছে।” সনজিত কুমার পন্ডিত বলেন, “আইনের রক্ষকরাই আইন ভঙ্গ করছে। আমাকে মারধর করে জেলে পাঠানো হয়েছে শুধু মুক্তিযোদ্ধার পক্ষে দাঁড়ানোর জন্য।” বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএমচি) ও আইন ও সালিশ কেন্দ্রের মতো সংগঠনগুলো এ ঘটনার নিন্দা করে জানিয়েছে, “এটি বিচার ব্যবস্থার উপর হামলা। অবিলম্বে গ্রেপ্তারগুলো বাতিল করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।” নেত্রকোণা মুক্তিযুদ্ধ সংস্থা জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির বলেন, “শহীদ মুক্তার রক্ত বৃথা যাবে না। আমরা আদালত ও সরকারের কাছে ন্যায়বিচার দাবি করছি।” মুক্তিযোদ্ধা সংগঠনগুলো হাইকোর্টে রিট দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বিচারকার্যক্রমে বাধা দেওয়া ও উকিলদের উপর হামলা বাংলাদেশের সংবিধানের ৩৫ ও ৩৯ নং অনুচ্ছেদের লঙ্ঘন। সরকারের তৎক্ষণাৎ হস্তক্ষেপ না করলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক