নেই পানি নিষ্কাশনের পথ, ডুবে থাকে বিদ্যালয়ের আঙিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

নেই পানি নিষ্কাশনের পথ, ডুবে থাকে বিদ্যালয়ের আঙিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
হবিগঞ্জের মাধবপুরে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এমন অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ৫ মাস ধরে স্কুলের সামনে জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পানির কারণে তারা ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছেন না। অনেকে পিচ্ছিল মাঠে হোঁচট খেয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন। বিদ্যালয়টি ২০২৪ সালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছিল। তাদের দাবি, পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না। আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ,

আগে স্কুলের মাঠের পানি রাস্তার নিচ দিয়ে পাইপের মাধ্যমে দক্ষিণ দিকে নিষ্কাশিত হতো। সোয়াবই গ্রামের মইদর আলীর ছেলে নজরুল মিয়া ইচ্ছাকৃতভাবে পানি নিষ্কাশনের পথ মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। তাকে বারবার বলা হলেও তিনি কোনো কথা কানে নিচ্ছেন না। এ নিয়ে প্রধান শিক্ষক মাধবপুরের ইউএনওর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নজরুল মিয়া বলেন, আসলে মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে আমি লোক পাচ্ছি না। প্রধান শিক্ষক চাইলে নিজ উদ্যোগেও এটা করতে পারেন। এখানে পুরো দায় আমাকে দেওয়া ঠিক নয়। প্রধান শিক্ষক আখতার উদ্দিন বলেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইউএনওর কাছে লিখিত আবেদন জানিয়েছি। আমরা কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ

কামনা করছি। মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি এসিল্যান্ডকে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে। এর পরও বিষয়টি তদারকি করব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জলাবদ্ধতার বিষয়টি শুনেছি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ