গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ July, ২০২৫

গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ July, ২০২৫ |
গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংস্থাটি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ১৬ই জুলাই এনসিপির সমাবেশে হামলা, পুলিশের গুলিবর্ষণে পাঁচ নাগরিক নিহত, গণগ্রেপ্তার ও কারফিউ পরিস্থিতিতে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতনের বিস্তারিত তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনার সূত্রপাত হয় এনসিপির সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্যের পর। এরপর আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পুলিশ ও সেনাবাহিনীর গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), ইমন তালুকদার (১৭), সোহেল মোল্লা (৩২) এবং

পরবর্তীতে ঢামেকে চিকিৎসাধীন রমজান মুন্সীর মৃত্যু হয়। আসকের অনুসন্ধানে দেখা গেছে, পাঁচজনের মধ্যে চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। পরে গণমাধ্যমের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তিনজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। কারফিউ ও ১৪৪ ধারা জারি থাকাকালে নির্বিচারে গ্রেপ্তার, শিশু আটক ও অর্থ আদায়ের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। ১৮ জন শিশুকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। পরিবার জানিয়েছে, তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। এছাড়া, ৮টি মামলায় ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৩৫৮ জন নামজারি। এদের মধ্যে ৩ নারী ও ৩২ জন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য রয়েছেন। আসকের প্রতিনিধিদল নিহত ও আহতদের পরিবার, হাসপাতাল ও কারাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা

বলে জানায়, গুলিবিদ্ধ বেশিরভাগ আহতই সাধারণ নাগরিক। এক রিকশাচালক জানিয়েছেন, তিনি রিকশা চালানোর জন্য বেরোনোর পর পুলিশের গুলিতে আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য ও এক গাড়িচালক ছাড়া বাকি আহতরা সবাই বেসামরিক নাগরিক। গোপালগঞ্জ কারাগারে হামলা, সীমানা প্রাচীর ভাঙচুর ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলার চেষ্টার কথাও দাবি করেছে কারা কর্তৃপক্ষ। এ সময় কারা পুলিশ ৮০ রাউন্ড গুলি চালায় বলে জানানো হয়। আসক এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, সমাবেশে হামলা ও পরবর্তী সহিংসতা নাগরিকদের সংগঠন ও মতপ্রকাশের অধিকারকে ক্ষুণ্ন করেছে। পুলিশ সুপার গোপালগঞ্জের বক্তব্যে দাবি করা হয়েছে, পুলিশ “সর্বোচ্চ ধৈর্য” দেখিয়েছে এবং মামলাগুলো আইনানুগভাবে করা হয়েছে। তবে আসকের প্রতিবেদনে প্রশাসনের বিভিন্ন

কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব ও জবাবদিহিতার প্রশ্ন তোলা হয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসক এই সংকট নিরসনে জরুরি মানবাধিকার সুরক্ষা ও দায়িত্বপ্রাপ্তদের কঠোর তদন্তের আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’