নীতীশ-হাসারাঙ্গার কাছেই হেরে গেল ধোনির চেন্নাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

নীতীশ-হাসারাঙ্গার কাছেই হেরে গেল ধোনির চেন্নাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
আইপিএলে সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংস হেরেছে বাজেভাবে। সেই ম্যাচে ধোনির ৯ নম্বরে নামা নিয়েও কথা হয়েছে অনেক। এসবের জবাব দিতে রাজস্থান রয়্যালসকে হারাতে হতো ধোনির চেন্নাইকে। এ ম্যাচে ধোনিকে ব্যাটিংয়ে প্রমোশনও দেওয়া হয়। তবে দিনশেষে কিছুই কাজে আসেনি। হার এড়াতে পারেনি ধোনির চেন্নাই। এদিন লক্ষ্য তাড়া করতে ৭ নম্বরে ব্যাট করতে নেমে একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৬ রান করেন ধোনি। তবে এসব কোনো কাজে আসেনি। ম্যাচ জমিয়ে তোলার আভাস দিলেও শেষ পর্যন্ত ৬ রানে হেরেছে ধোনির দল। গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। যেখানে ৩৬ বলে ৮১ রান

করেন নীতীশ। জবাবে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। বোলিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ রানে ৪ উইকেটে নিয়ে ব্যবধান গড়ে দেন। এবারের আইপিএলে এটিই রাজস্থানের প্রথম জয়। আর চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। আজকের জয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে তলানিতে নামিয়ে পয়েন্ট তালিকার নয়ে উঠে এসেছে রাজস্থান। চেন্নাই আছে সাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে চার লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, সোয়া কোটি টাকা অর্থদণ্ড মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম