নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ |
সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না সাকিব আল হাসানের। ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি মাঝরাতে প্রকাশ পায় তার এক বন্ধুর বরাত দিয়ে। এরপর সাকিব নিজেও বিষয়টি স্থানীয় একটি পত্রিকাকে নিশ্চিত করেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়েছিলেন সাকিব। সে ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞার পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন। প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে। তবে

দুবারই তিনি ব্যর্থ হন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সবশেষ খেলেছিলেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব। ওই সফরের আগে থেকেই বাংলাদেশ থেকে ব্রাত্য তিনি। কারণ তখন পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে হওয়া বিপ্লবের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিবের নামে হয়েছে একাধিক মামলা। ওয়ানডে ফরম্যাটে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সবশেষ বিশ্বকাপে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু