নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু তাজিয়া মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ July, ২০২৫

নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু তাজিয়া মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৫ |
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এই মিছিল ঘুরে বেড়াচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে কালো পোশাক পরিহিত অবস্থায় কাঁধে নিশান, হাতে প্রতীকী ছুরি, আলাম, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়। শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের আবহে পরিবেশ ছিল আবেগপূর্ণ। মিছিলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত সড়কজুড়ে ছিল পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিস

ও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে নিরলসভাবে। হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে। আশুরার এ দিনটি মুসলিম উম্মাহর জন্য গভীর শোকের প্রতীক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা