নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়: সালাহউদ্দিন আহমেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয়। কারণ, এই মাসে পাবলিক পরীক্ষা, আবহাওয়া, রমজান। সব মিলিয়ে ওই সময়ে নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না।’ তিনি বলেন, বিএনপি চায়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক। আজ সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত

একটি রাজনৈতিক সরকারই এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের সেই এখতিয়ার নেই।’ এর আগে সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট এই কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে