নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক ঘিরে চলছে তোড়জোড় প্রস্তুতি। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে ক্যাপিটাল হিল। ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হচ্ছে ৭ ফুট উঁচু বেড়া। বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নিরাপত্তার কথা মাথায় রেখে জোরদার ব্যবস্থা গ্রহণ করছে নিরাপত্তা কর্মীরা। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রচুর রাজনীতিক, প্রশাসনের শীর্ষ কর্তারা, বিদেশি অতিথিসহ প্রচুর মানুষ। তাই নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেখানে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, নিরাপত্তার জন্য ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া সম্ভব নয়। চেকপয়েন্ট

বা অন্য জায়গায় থাকবেন ২৫ হাজার সুরক্ষাকর্মী। প্রায় আট হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। চার হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এছাড়া এ দিন হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিল ও তার আশপাশের এলাকায় কোনো সাধারণ যানবাহন চলবে না। এন্ট্রি পয়েন্টগুলো পুরোপুরি ব্লক করে দেওয়া হবে। ওয়াশিংটনে ৩৪ হাজার পাঁচশ হোটেলরুম আছে। তার মধ্যে ৭০ শতাংশ ইতিমধ্যেই বুক হয়ে গেছে। এর আগে দুইবার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। অন্তত দুই জায়গায় নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। তাই ট্রাম্পের শপথ নিয়ে বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে চান না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পকে হত্যার

ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, তার দেশ ট্রাম্পসহ কাউকে হত্যার পরিকল্পনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। ট্রাম্পের অভিষেকের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত এই সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেছেন, এ অঞ্চল (মধ্যপ্রাচ্য), ইউরোপ ও অন্যান্য স্থানে আমরা যেসব গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেখছি, তাতে কি ইরানিদের জড়িত থাকার কোনো চিহ্ন আছে? নাকি অন্য বিদেশি নাগরিকরা রয়েছে? ইরানের সঙ্গে এসব সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র আছে কি? ইরান কখনোই গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় না। উলে­খ্য, ২০২৪ সালে ট্রাম্পের ওপর দুটি ব্যর্থ হত্যাচেষ্টার পর অভিযোগ ওঠে, হত্যাচেষ্টার পেছনে ইরানের

হাত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা