নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫
     ১১:০৫ অপরাহ্ণ

নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ১১:০৫ 52 ভিউ
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হয়ে যাচ্ছে ক্রয়াদেশ। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েক শ কারখানা, পরিস্থিতি এতটাই নাজুক যে, আরও বিপুল সংখ্যক পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বিকেলে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। এসময় আলোচনায় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই পোশাক খাতের রোডম্যাপ তৈরি করেছে ইউনূস সরকার। নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকট বাড়ছে প্রকটভাবে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, আরও বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। বিজিবিএ–এর সভাপতি মোফাজ্জল

হোসেন পাভেল বলেন, ‘যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, একটা কথাই বলছেন—তারা ট্রাস্ট পাচ্ছেন না। তারা আমাদের চেয়ে বেশি দামে পাশের দেশে অর্ডার প্লেস করছেন, শুধু নিরাপত্তাহীনতার কারণে।’ বিটিএমএ–এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আপনারা প্লিজ নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন। আমরা একটু ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে ব্যাংকও বন্ধ করছেন আপনারা। তাহলে ইকোনমি কোথায় যাবে?’ এ সময় সেখানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য করেন, ‘অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না।’ বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া