নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাজধানীর মগবাজার-হাতিরঝিল এলাকায় রড চুরির মূল হোতা এবং সদ্য বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ ওরফে ‘মাওরা সায়মন’-এর অপরাধের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেবল সরকারি মেগা প্রকল্পের মালামাল লুট আর টর্চার সেলই নয়, তার ব্যক্তিজীবনের অন্ধকার ও বিকৃত রূপ এখন প্রকাশ্যে। নিজের মামীর সঙ্গে পরকীয়া থেকে শুরু করে বাংলামোটর এলাকায় একাধিক ধর্ষণ এবং অসংখ্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের এক বিশাল স্ক্যান্ডাল এখন টক অব দ্য টাউনে। মামীর সাথে সংসার ও ধারাবাহিক পরকীয়া অনুসন্ধানে জানা যায়, সায়মনের নৈতিক স্খলনের ইতিহাস অত্যন্ত পুরনো এবং ভয়াবহ। একসময় নিজের আপন মামীর সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে পড়েছিল এই সায়মন। সমাজ, সম্পর্ক ও পরিবারের তোয়াক্কা না করে সেই মামীকে

নিয়ে সে পালিয়ে যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। সেখানে টানা এক বছর স্বামী-স্ত্রীর মতো সংসার করার পর, প্রতারণা করে মামীকেও পথে বসিয়ে চলে আসে সে। সেই বিকৃত ধারাবাহিকতা সে আজও বজায় রেখেছে। বর্তমানে নিজের ঘরে স্ত্রী-সন্তান থাকার পরও বিভিন্ন বয়সী মহিলাদের ফাঁদে ফেলে পরকীয়ায় মত্ত রয়েছে এই লম্পট সায়মন। টাকার জোর আর প্রভাব খাটিয়ে সে একের পর এক নারীর জীবন ধ্বংস করে চলেছে। বাংলামোটরে ধর্ষণের সাম্রাজ্য ও পুলিশের ভূমিকা কেবল পরকীয়াতেই থেমে নেই সায়মন, তার বিরুদ্ধে বাংলামোটর এলাকায় একাধিক ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। জানা যায়, কোনো ভুক্তভোগী নারী যদি সাহস করে থানায় অভিযোগ করতে যায়, সায়মন

তার কালো টাকা ও প্রভাব খাটিয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করে ফেলে। শুধু তাই নয়, ভুক্তভোগীর বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ সাজিয়ে লোক ভাড়া করে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতার পরিবেশ তৈরি করে। এভাবেই সে নির্যাতিতা নারীদের হেনস্থা ও কোণঠাসা করে রাখে। ফলে বিচারের আশায় থানায় গিয়েও উল্টো হয়রানি ও সম্মানহানির ভয়ে নীরবে চোখের জল ফেলছেন অনেক ভুক্তভোগী নারী। নারী কেলেঙ্কারি ঢাকতে চুরির টাকায় রাজত্ব এই বিকৃত যৌনাচার, পরকীয়া ও ধর্ষণের রাজত্ব টিকিয়ে রাখতে সায়মনের প্রয়োজন বিপুল অর্থ, যার জোগান আসে সরকারি মেগা প্রকল্পের মালামাল চুরির মাধ্যমে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের হাতিরঝিল ও মগবাজার অংশের সরকারি রড ও ভারী লোহা চুরির একচ্ছত্র অধিপতি এই ‘মাওরা সায়মন’। এই

কাজে তার প্রধান সহযোগী ও ‘মাসলম্যান’ হিসেবে কাজ করছে ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’। কাজী রিয়াদ হাসনাতকে ডিবি পরিচয়ে অপহরণ ও টর্চার সেলে নির্যাতনের দায়ে সায়মনকে যুবদল থেকে বহিষ্কার করা হলেও, তার এই চুরি ও নারীঘটিত অপরাধের সাম্রাজ্য চলছে দ্বিগুণ দাপটে। সাইটে নতুন রড ও ভারি লোহার প্রপস নামানোর পরপরই সায়মনের নির্দেশে তাহের ও হৃদয় ট্রাক লাগিয়ে সেসব মালামাল সরিয়ে ফেলে। সম্প্রতি তাদের চুরির ও ভাগ-বাটোয়ারার একটি ভিডিও ফুটেজও ফাঁস হয়েছে। ধরাছোঁয়ার বাইরে কেন এই লম্পট ও চোর? হাতিরঝিল, মগবাজার ও বাংলামোটরের সাধারণ মানুষ আজ এই সিন্ডিকেটের কাছে জিম্মি। এলাকাবাসী ও সচেতন মহলের প্রশ্ন—ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও এবং মামীকে নিয়ে কেলেঙ্কারি থেকে শুরু

করে একাধিক ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও এই লম্পট ‘মাওরা সায়মন’, ‘ভেজাল তাহের’ ও ‘কাইলা হৃদয়’ প্রশাসন ও পুলিশের ধরাছোঁয়ার বাইরে কেন? সমাজের নারীদের জন্য চরম হুমকিস্বরূপ এই ধর্ষক, পরকীয়ায় আসক্ত এবং জাতীয় সম্পদ লুণ্ঠনকারী সায়মন সিন্ডিকেটকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩