নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ December, ২০২৫

নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ December, ২০২৫ |
নিউ জার্সিতে ১০ বছর বয়সী বালকসহ তিনজনকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজনকে নিউয়ার্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইউইটনেস নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা হলেন ১৯ বছর বয়সী আলমুতা থমাস, ২৬ বছর বয়সী ফুরকুয়ান বয়কিন জুনিয়র, ৩১ বছর বয়সী কায়োন উইলিয়ামস কিং। এছাড়াও নাম প্রকাশ না হওয়া ১৬ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার ৩টি মামলা, গুরুতর আক্রমণের ২টি মামলা ও হত্যা ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর একটি চুরি করা গাড়িতে শহরের চ্যান্সেলর অ্যাভিনিউতে পৌঁছায় ৪ সন্দেহভাজন। তাদের মধ্যে থাকা দুই কিশোর গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে বন্দুক হামলা চালায়। ওই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

হয় ১০ বছর বয়সী জর্ডান ভেরিন ও তার মা কিয়াহ মেই স্কট(২১)। হামলায় গুরুতর আহত ম্যাসি রজার্স(১৯) ২০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নৃশংস এ বন্দুক হামলার দুদিন পর উইলিয়ামস কিংকে বন্দুকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে জড়িত বাকি ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। হামলার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ডাকাতির উদ্দেশে হামলাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের