নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
নিউয়ার্ক কর্তৃপক্ষ জানায়, সড়কটিতে ইউটিলিটিকর্মীরা একটি পানির লাইনে কাজ করছিলেন। হঠাৎ ভুলবশত একটি গ্যাস লাইনে আঘাত লাগে। তার পরপর বিস্ফোরণ ঘটে। নিউ জার্সি স্টেইটের নিউয়ার্কে একটি আবাসিক সড়কে গ্যাস লাইনে বিস্ফোরণে ২ কিশোর ও এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আইউইটনেস নিউজ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শহরের ম্যাগাজিন স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিউয়ার্ক কর্তৃপক্ষ জানায়, সড়কটিতে ইউটিলিটিকর্মীরা একটি পানির লাইনে কাজ করছিলেন। হঠাৎ ভুলবশত একটি গ্যাস লাইনে আঘাত লাগে। তার পরপর বিস্ফোরণ ঘটে। রাকেল রদ্রিগেজ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে একটি বাড়ি কেঁপে ওঠে। বাড়িটির সামনের অংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। ওই সময় শ্রমিকদের গর্ত থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের

মধ্যে একজন খুঁড়িয়ে হাঁটছিলেন। পরে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় এক কিশোরকে দেখতে পান। তবে কর্তৃপক্ষ দুজন কিশোরসহ ৩জনের হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে সন্তানদের নিয়ে বসবাস করতেন সিজার অকানশালার নামের এক ব্যক্তি। অকানশালার জানান, তার সন্তানদের মাথা ও মুখে আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলা জানান, সকালে কাজে যাওয়ার সময় তিনি তাঁর পোষা বিড়ালগুলো বাড়িতে রেখে গিয়েছিলেন। বিস্ফোরণের পর সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মোট ২২ জনকে অস্থায়ী আবাস ও জরুরি আর্থিক সহায়তা দিচ্ছে রেড ক্রস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে