নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে : নাহিদ ইসলাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে : নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নাহিদ বলেন, আখতার হোসেনের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে। তিনি বলেন, আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই ঘটনার সঙ্গে

প্রশাসনের লোকজন জড়িত, তারা তথ্য দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোষরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম। এদিকে, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের বিষয় টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলব, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন। নির্বাচন কমিশন (ইসি) থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ