নিউইয়র্কে ফোবানার কিকঅফ : মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে নতুন পথচলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

নিউইয়র্কে ফোবানার কিকঅফ : মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে নতুন পথচলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ হিসাবে। আজ আমাদের সেই অস্তিত্বের মূলে আঘাত করা হচ্ছে পরিকল্পিতভাবে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। ফোবানা আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে আমাদের পথচলা। ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নথ আমেরিকা- ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। নিউইর্য়কের জেকসন হাইটের নবান্ন পার্টি হলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী। ফোবানার আয়োজক এনআরবি এসোসিয়েট ইউএসএ এই অনুষ্ঠানের আয়োজন করে। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনেভনশনের আহবায়ক নুরুল

আমিন বাবুর সভাপতিত্বে কিকঅফ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। ফোবানা কনভেনশন-২০২৬ এর প্রধান সমন্বয়কারী আবুল হামিদ সহ কো-কনভেনর, বিভিন্ন কমিটির কনভেনর, কো-কনভেনর সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, সুব্রত তালুকদার, মিথুন আহম্মেদ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, ড. দিপক নাথ, রেজাউল করিম, মোঃ আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী খবির, ফকির ইলিয়াস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন, ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে তখন ঘরে বসে থাকতে

পারিনি। বাংলাদেশে বিভন্ন সময়ে রেজিমের পরিবর্তন হয়েছে। কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি। বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে। এসব প্রচেষ্টা রুখে দিতে হবে। ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন- ৫২,৭১, জাতির জনক এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠ ছাড়া কাউকে এবারের ফোবানায় অংশগ্রহেণর অনুমোদন করা হবেনা। ফোবানার এবারের কনভেনশনের আহবায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান। অনুষ্ঠানের উদ্বোধনের পর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কন্ঠশিল্পী শাহমাবুব, রেশমি মীর্জা, শিমুল খানসহ অনেকে গান পরিবেশন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প