ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান
জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি আহত
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে মামুনুর রশিদ নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাতে সিটির ওজোন পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
জানা যায়, নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক এলাকার ১০১ অ্যাভিনিউর ৭৪ স্ট্রিটের কাছে মামুনুর রশিদের বাড়ি। রাত ১১টার দিকে ওই এলাকায় বেশ তুষারপাত হচ্ছিল। এ সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসে মামুনুরের কাছে থাকা মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চান। মামুনুর ভয়ে চিৎকার করলে সেই ছিনতাইকারী গুলি করে পালিয়ে যায়।
এ সময় প্রত্যক্ষদর্শী অনিক রাজ বলেন, গুলিবিদ্ধ হয়ে মামুনুর
রশিদ রাস্তায় পড়ে থাকলে একই এলাকায় বসবাসকারী একজন পুলিশে ফোন করেন। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে। মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন বলেন, আহত অবস্থায় পুলিশ মামুনুরকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা সংকটাপন্ন নয় বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এনওয়াইপিডি জানিয়েছে, মামুনুর রশিদকে দুটি গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।