ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু
নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) দেশটির জরুরি সেবা বিভাগ এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিও নাইজেরিয়ার মাইদুগুরি থেকে এ ঘটনার খবর প্রকাশ করেছে।
ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।
মোহাম্মদ গোজে আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান
ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।
ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।



