নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে আরসা-আরাকান আর্মির তীব্র সংঘর্ষ, গোলাগুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে আরসা-আরাকান আর্মির তীব্র সংঘর্ষ, গোলাগুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত পিলার-৫৫ থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অংশন পাড়া (আরাকান টিলা) এলাকায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা জানিয়েছেন, এ সময় প্রচণ্ড শব্দে সীমান্ত এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্র জানায়, অংশন পাড়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনুমানিক ৪০০ থেকে ৪৫০ রাউন্ড গুলি এবং ৬ থেকে ৮ রাউন্ড মর্টারশেল ফায়ারের শব্দ পাওয়া যায়। বিজিবি জানায়, সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় আরসা সদস্যরা আরাকান আর্মির বিভিন্ন ক্যাম্পকে ঘিরে রেখেছে এবং

চারপাশে অ্যাম্বুশ পেতে অবস্থান নিয়েছে। ফলে সেখানে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সীমান্ত সংলগ্ন বাসিন্দারা জানান, হঠাৎ প্রচণ্ড গোলাগুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই নিরাপত্তার জন্য রাতেই ঘরের বাইরে বাতি নিভিয়ে রাখেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ