ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের?
ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও
যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে?
পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ
লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি?
জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস
নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত: ফের ঝড়ের শঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ফের ৬০-৮০ কি.মি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একারনে নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো
হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।



