নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
যুদ্ধ-সংঘাত আর ক্ষুধায় কেটেছে ২০২৫ সাল। বিশ্বনেতাদের এমন আগ্রাসী রূপই দেখেছে বিশ্ব। কিন্তু নতুন বছরের শুরুতে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন বিশ্বনেতারা। নিজ নিজ ভাষায় দিয়েছেন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শুনিয়েছেন আশার বাণী। তাহলে কি ২০২৬ সালে দেখা মিলবে নতুন এক দিগন্তের? ৮০০ কোটির বেশি মানুষের ভাগ্যের নকশা বদলে দেওয়া এই বিশ্বনেতারা তাদের বার্তায় দিয়েছেন, তেমন আভাসই। বছরের শেষদিন রাজকীয়ভাবেই কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মার-আ-লাগো পাম বিচে আলো ঝলমলে আয়োজনে বরণ করেছেন নতুন বছরকে। তবে নিজের স্বভাবজাত চাঁছাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন ট্রাম্প। আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইংরেজি

নতুন বছরে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বহু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণের অটল নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন তিনি। ইউরোপের বুকে যুদ্ধ বাধিয়ে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন বছরে বার্তা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে যারা লড়াই করছেন, তাদের প্রতি সম্মান জানিয়েছেন পুতিন। তার দাবি, লাখ লাখ রুশ আত্মিকভাবে তাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্রের তোপের মুখে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন বছরে দিয়েছেন বার্তা। তিনি নতুন বছরের ভাষণে ভেনেজুয়েলার অর্থনীতি, সমাজ ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন। ভবিষ্যৎ জীবনে নিরাপত্তার গ্যারান্টিও দিয়েছেন তিনি। বিশ্বের এক সময়ের পরাশক্তি ব্রিটেন এখন সংকটময় সময় পার করছে। নতুন বছরের বার্তায় সে কথা স্বীকারও করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার

স্টারমার। নিম্নমুখী এই ধারা থেকে দেশকে পুনরুদ্ধারের আশ্বাসও দেন তিনি। রাজনৈতিক অস্থিরতা ঘুরপাক খাচ্ছে ফ্রান্স। সে পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্বীকার করে নিলেন, অধৈর্য আর ক্ষোভ ঘিরে ধরেছে তার দেশের মানুষকে। তবে এই বিভাজন, সন্দেহ, একাকিত্ব আর নিরাপত্তাহীনতা থেকে দেশের মানুষকে মুক্তি দিতেও বার্তা দিয়েছেন তিনি। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ২০২৫ সাল পার করেছে আইভরি কোস্ট। সামনের দিনগুলোতে দেশটিতে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এ নিয়ে বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলাসসানে ওয়াত্তারা। দেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে যে অসন্তুষ্ট তা অকপটে স্বীকার করে নিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। তবে শক্তিশালী অর্থনীতি, সেনাবাহিনী ও জি-২০টিতে দেশটির অবস্থান দৃঢ় করার আশ্বাস দিয়েছেন

তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির-নিয়োগ বাণিজ্য, অতঃপর… হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ‘ধর্ষকদের দ্রুত বিচার ও রায় নিশ্চিতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে’ বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী?