ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
ইরানের দক্ষিণ ইসফাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত সি-১৩০ বিমানের পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা)। দক্ষিণ ইসফাহান অঞ্চলে আমেরিকান সি-১৩০ সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর, ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে। ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান গত ৫ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে। স্থানীয় সূত্রও জানায়, বিমানটি ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। ভিডিওটি, যা এখন মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, এতে এই বিমানের পাইলটের রেখে যাওয়া নথি এবং সরঞ্জামের ছবি রয়েছে; ওই পাইলট নারী বলে জানানো হয়েছে। ছবিগুলো প্রকাশ এই অভিযান

সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে। একই সঙ্গে আবার পুলিশের বিশেষ বাহিনীর শত্রু হুমকির মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ করেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়