দেশে বেড়েছে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ৪:৫৪ অপরাহ্ণ

দেশে বেড়েছে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ৪:৫৪ 102 ভিউ
দেশে বেড়েছে দারিদ্র্যের হার। একইসঙ্গে বেড়েছে অতিদারিদ্র্যের হারও। এমনকি মানুষেরা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পার্সেপশন সার্ভের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে দেশে বেড়েছে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা। গত বছর দেশের মানুষের অবস্থা ২০২২ সালের তুলনায় খারাপ ছিল। দেশের সবখানে দারিদ্র্যের হার সবখানে বাড়লেও রংপুরে কমেছে। তবে অতিদারিদ্র্যের হারা গোটা দেশেই বেড়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালের সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে সার্ভের প্রতিবেদন তুলে ধরেন বিআইডিসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)

২০২২ সালের হাইজহোল্ড ইনকাসম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভের সঙ্গে বিআইডিএসের এ পার্সেপসন সার্ভের তুলনা হবে না। তবে বর্তমান মানুষের অবস্থা যে খারাপ সেটি আমরা পেয়েছি। যেটি বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। বিআইডিএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশে গরিব ছিল ২৪ দশমিক ৭৩ শতাংশ। ২০২৪ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৩ শতাংশে। একইসঙ্গে অতিদারিদ্র্য মানুষের সংখ্যা ছয় দশমিক শূন্য ছয় শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৩ শতাংশে। ২০২২ সালে গ্রামে দরিদ্র মানুষের হার ছিল ২২ দশমিক ৫৬ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। একইভাবে অতিদরিদ্র মানুষের হার চার দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৭৫ শতাংশে। শহরে দারিদ্র

মানুষের হার ২৮ দশমিক ৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৯৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। বিআইডিএসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ঢাকায় দারিদ্র্য হার ছিল ১৮ দশমিক ৬৭ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ। খুলনায় দারিদ্র্য হার ২২ দশমিক ৩৩ শতাংশ থেকে বেড়ে ২৬ দশমিক ৫০ শতাংশ হয়েছে। অতিদারিদ্র্যের হার তিন দশমিক ৮৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। সবখানে বাড়লেও রংপুরে কমেছে দারিদ্র্যের হার। ২০২২ সালে বিভাগটিতে দারিদ্র্যের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক

৮৩ শতাংশ। রংপুরে দারিদ্র্যের হার কমলেও বেড়েছে অতিদারিদ্র্য হার। ২০২৪ সালে অতিদারিদ্র্য হার বেড়ে হয়েছে ২৬ দশমিক ৮৩ শতাংশ। সিলেটে দারিদ্র্য হার ২৮ দশমিক ৮৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৬৭ শতাংশ। অতিদারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্ভেতে অংশ নেওয়া পরিবারগুলোর মধ্যে ২০২২ সালে খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগতো ৩৮ দশমিক শূন্য ৮ শতাংশ। তা বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৪৬ দশমিক তিন শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!