দেশের আকাশে চক্কর দিয়ে গেল ভারতের তিনটি ড্রোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

দেশের আকাশে চক্কর দিয়ে গেল ভারতের তিনটি ড্রোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে তিনটি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টা ৪৩ মিনিটে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে, রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল, পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়। ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক ১০৫২ নং পিলার এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ভিতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে ভারতের ৩টি ড্রোন

সারিবদ্ধভাবে প্রায় ৫ মিনিট উড়ছিল। এরপর সেগুলো সীমান্তবর্তী ভারতের শিশুমারা বিওপিতে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে রাত সাড়ে ৮টায় তিনটি ড্রোন বাংলাদেশের আকাশে উড়ছিল। সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ এ ছাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের ভেতরে ভারতের তিনটি ড্রোন উড়ছিল। লোকজন আমাকে মোবাইলে জানিয়েছে। পরে বিজিবি কর্তৃপক্ষকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সীমান্তে ড্রোন উড়লেও পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুঠোফোনে জানান, সীমান্তে ভারতের ড্রোন উড়ছিল কিনা, আমরা তা জানি না। আমরা বর্তমানে সীমান্তে টহলে আছি। এর আগে মঙ্গলবার (২৭ মে) রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্তে সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত এলাকায় ড্রোন

উড়িয়েছি ভারতের মানকারচর থানাধীন এলাকার কাকড়িপাড়া সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে এর আগে ভোরে ভারতীয় আসাম রাজ্যের উত্তর আসামের মুসলিম পাঁচ নারী ও নয় পুরুষসহ ১৪ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেছিল বিএসএফ। এ ঘটনায় সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুশইন হওয়া ১৪ নাগরিককে বড়াইবাড়ী ক্যাম্পে নেয়া হয়েছে বলে জানান ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান