দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প – ইউ এস বাংলা নিউজ




মোহাম্মদ আলী আরাফাত
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬

দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প

মোহাম্মদ আলী আরাফাত
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ |
একটা খুব সাধারণ যুক্তির কথা বলি। পৃথিবীর বহু দেশে প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু তারপরও তারা উন্নয়ন করতে পারেনি; দেশের জনগণের জীবনে কোনো মানোন্নয়ন হয়নি। খেয়াল করে দেখুন, পৃথিবীর সব দেশ কিন্তু একই রকম উন্নত নয়—এর কারণ কী? কারণ হলো, একটি দেশের সরকার কীভাবে সেই দেশ পরিচালনা করছে, তার ওপরই বিষয়টি নির্ভর করে। একটি দেশের সরকার তার বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের মাধ্যমেই সেই দেশে সম্পদ উৎপাদন করে এবং সেই সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। শেখ হাসিনা সরকার সাড়ে পনেরো বছরে বাংলাদেশের সম্পদ বৃদ্ধি করেছে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। এটি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পরিসংখ্যান দ্বারা প্রমাণিত। এরপর সেই সম্পদ ব্যবহার করেই

দেশের অর্থনৈতিক উন্নয়ন করা হয়েছে। মনে রাখতে হবে, এই সম্পদ কিন্তু অসীম নয়। বৃদ্ধির পরেও সম্পদের একটি সীমাবদ্ধতা থেকেই যায়। যৌক্তিক ইকুয়েশন হলো—এই সীমাবদ্ধ সম্পদের মাধ্যমেই উন্নয়ন করতে হয়, এবং দুর্নীতি হলেও তা এই সম্পদের মধ্যেই করতে হয়। সীমাবদ্ধ সম্পদের বাইরে কিছুই করা সম্ভব নয়। কাজেই, সীমাবদ্ধ সম্পদের সিংহভাগ যদি উন্নয়নের পেছনে ব্যয় হয়, তাহলে এই সীমাবদ্ধ সম্পদের বাইরে দুর্নীতি হয়েছে—এমন দাবি যৌক্তিক ও গাণিতিকভাবে করার কোনো সুযোগ নেই। একটি উদাহরণ দেই। ধরুন, কোনো একটি প্রকল্পে প্রকল্প পরিচালকের কাছে ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। তার মানে, এই সুনির্দিষ্ট প্রকল্পের মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা। প্রকল্প পরিচালক যদি প্রকল্পের বাস্তবায়ন

করতে চান বা দুর্নীতি করতে চান—দুই ক্ষেত্রেই তার সর্বোচ্চ সীমা হলো এই ২০০ কোটি টাকা। এখন, যদি প্রকল্প পরিচালক প্রকল্পের বাস্তবায়নের জন্য ১৯৯ কোটি টাকা ব্যয় করে থাকেন এবং প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান হয়ে থাকে, তাহলে কি বলার কোনো সুযোগ আছে যে তিনি ৩০০ কোটি টাকার দুর্নীতি করেছেন? যৌক্তিকভাবে তা বলার কোনো সুযোগ নেই। কারণ, প্রথমত—মোট বরাদ্দকৃত সম্পদের চেয়ে বেশি দুর্নীতি করা সম্ভব নয়। দ্বিতীয়ত—প্রকল্পের দৃশ্যমান বাস্তবায়ন দেখলেই বোঝা যায় যে, যখন সম্পদের সিংহভাগ প্রকল্প বাস্তবায়নেই ব্যয় হয়েছে, তখন সেখানে বিশাল অঙ্কের দুর্নীতি করা কার্যত অসম্ভব। তবে অপপ্রচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অনেক মিথ্যা গল্প বাজারে ছড়ানো যেতে পারে। কিছু মানুষ তা বিশ্বাসও করতে পারে। কিন্তু যুক্তির

মাপকাঠিতে এসব গল্প টিকবে না। শেখ হাসিনা সরকারের উন্নয়নগুলো সবই দৃশ্যমান। কিন্তু তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর কোনোটিই দৃশ্যমান নয়। দুর্নীতির অভিযোগগুলো গল্প আকারে প্রচার করা হয়েছে এবং কিছু মানুষকে অন্ধ বিশ্বাসের মতো করে বিশ্বাস করানো হয়েছে। একটি প্রশ্ন কেউ করে না—এত দুর্নীতি হয়ে থাকলে এই দৃশ্যমান উন্নয়নগুলো কীভাবে সম্ভব হলো? খুব সাধারণ যুক্তিবোধ অনেকের মধ্যে কাজ করে না। সম্পদের পরিমাণ তো সীমিত—এই সীমিত সম্পদ দিয়েই তো এত উন্নয়ন হয়েছে। তাহলে একই সঙ্গে এত দুর্নীতি কীভাবে সম্ভব? অনেকেই ভুলে যান যে, যে সরকারের আমলে বিশাল দুর্নীতি হয়, সেই সরকারের আমলে এত উন্নয়ন সম্ভব হয় না। শেখ হাসিনা সরকারের আমলের এই দৃশ্যমান উন্নয়নগুলোই

প্রমাণ করে যে দুর্নীতির যে অদৃশ্য গল্পগুলো বলা হয়, সেগুলো যৌক্তিকভাবেই সত্য হতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা