ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে আছে: এমরান সালেহ
যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় মানুষের খোজ খবর নিয়েছি এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়েছি। বিএনপি এখনো বিরোধী দলে। আমাদের সাধ আছে, সাধ্য নেই। তাই আমাদের যা আছে তাই নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি।
সোমবার সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা অন্তর্বতী সরকারের কাছে আহবান জানিয়েছি, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রত্যেকটা মানুষকে সহায়তা
করার জন্য। কৃষকদের নতুন করে ফসল উৎপাদনের জন্য সহজ শর্তে সুদবিহীন ঋণ, বিনামূল্যে সার বীজ এবং ক্ষতিগ্রস্ত খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।