দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৮:৩৫ পূর্বাহ্ণ

আরও খবর

গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ

দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে

‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ

জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:৩৫ 82 ভিউ
প্রবাস জীবনের শুরুতে সাধারণত অনেকেই নতুন পরিবেশ, চাকরির চাপ আর পরিবার থেকে দূরে থাকার কষ্ট নিয়ে দিন কাটান। কেউ কেউ বছরের পর বছর পরিশ্রম করে সামান্য কিছু সঞ্চয় করতে পারেন। কিন্তু ভারতের কেরালার তরুণ শ্রীরাজ এমআর-এর ভাগ্য যেন অন্য সবার থেকে একেবারেই আলাদা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছেন মাত্র চার মাস হলো। এর মধ্যেই ভাগ্য সাড়া দিল শ্রীরাজের। লটারিতে তিনি জিতলেন কোটি টাকার পুরস্কার। খবর গালফ নিউজের। সংবাদমাধ্যমটি জানায়, চলতি বছরের এপ্রিলে দুবাইয়ে গিয়ে একটি প্রতিষ্ঠানে হিসাব সহকারীর চাকরি শুরু করেন শ্রীরাজ। এখনো পুরোপুরি প্রবাস জীবনে মানিয়ে উঠতে না উঠতেই বুধবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয় দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) মিলেনিয়াম মিলিয়নিয়ারের

লটারির ড্র। সেখানে ঘোষণা করা হয়, টিকিটধারী শ্রীরাজ জিতে গেছেন ১০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। এই টিকিট তিনি একা কেনেননি, সঙ্গে ছিলেন সহকর্মী প্রদীপ। পুরস্কারের অর্থ ভাগাভাগি হবে তাদের মধ্যে—শ্রীরাজ পাবেন ২৫ শতাংশ আর বাকি ৭৫ শতাংশ যাবে প্রদীপের হাতে। প্রদীপের জন্যও এ জয়টা কম গুরুত্বপূর্ণ নয়। কারণ গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত লটারির টিকিট কিনেও কখনো জয় পাননি তিনি। অবশেষে এবার শ্রীরাজকে সঙ্গী করে ভাগ্য খুলে গেল তারও। গালফ নিউজকে প্রদীপ জানান, ‘আমরা ভাবতেই পারিনি এভাবে জয় আসবে। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে বা ফেক কল দিয়েছে। কিন্তু পরে নিশ্চিত হওয়ার পর

আনন্দে চিৎকার করে উঠি।’ অন্যদিকে শ্রীরাজের বিস্ময় ও আনন্দের সীমা নেই। তিনি বলেন, ‘দুবাই আসলেই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। দেশে থাকতে লটারিতে টিকিট কাটার অভ্যাস ছিল না, কারণ কখনো জিতিনি। প্রদীপ যখন বলল, চল ভাগ্য পরীক্ষা করি, আমি ভেবেছিলাম ক্ষতি কী? কিন্তু এত দ্রুত এভাবে জিতব, তা কখনো ভাবিনি।’ প্রবাসীদের জন্য এক অনুপ্রেরণা প্রবাস জীবনের কঠোর পরিশ্রম আর সংগ্রামের গল্প আমরা প্রতিদিনই শুনি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক ও কর্মজীবী মানুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে গিয়ে ঘাম ঝরান। তাদের মধ্যে এমন হঠাৎ ভাগ্য বদলের ঘটনা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জীবনই পাল্টে দেয় না; বরং অনেক প্রবাসীর মনে নতুন স্বপ্ন ও আশার আলো জাগিয়ে

তোলে। শ্রীরাজ ও প্রদীপ এখন কীভাবে এই অর্থ ব্যবহার করবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে তাদের সহকর্মীরা মনে করছেন, এই পুরস্কার তাদের দুজনের জীবনযাত্রা যেমন পাল্টে দেবে, তেমনি ভবিষ্যতের জন্যও নিরাপত্তা তৈরি করবে। দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ারের এই লটারি প্রবাসীদের কাছে দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় আকর্ষণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বহু প্রবাসী নিয়মিত এই লটারিতে অংশ নেন। তবে সবাই ভাগ্যবান হন এমন নয়। সেই দিক থেকে শ্রীরাজকে অনেকেই এখন সত্যিকারের ‘লাকি প্রবাসী’ হিসেবে অভিহিত করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ