দুই হাজার ধর্মীয় স্কুল পুনরুজ্জীবিত করবে ইন্দোনেশিয়ার সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

দুই হাজার ধর্মীয় স্কুল পুনরুজ্জীবিত করবে ইন্দোনেশিয়ার সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
জাতীয় শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে দুই হাজারের বেশি ধর্মীয় স্কুল বা মাদরাসা পুনরুজ্জীবিত করবে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় দ্রুততম সময়ে এই কর্মসূচি শেষ করতে চায়। গত ১ অক্টোবর বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সচিব কামারুদ্দিন আমিন বলেন, ‘এই প্রকল্প এবং এ সংক্রান্ত বাজেট একটি বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। প্রকল্পটি সতর্কতা ও যত্নের সঙ্গে সময় মতো বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, বরাদ্দকৃত অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই এই পুনর্জীবন কর্মসূচির বিস্তারিত, নিয়ম, প্রক্রিয়া এবং দরপত্র সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। ইসলামিক শিক্ষা বিভাগের মহাপরিচালক আমিন সুয়িত্নো বলেন, এই কর্মসূচি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ‘কুইক-উইন’ উদ্যোগগুলোর একটি। তবে

২০২৫ সালে লক্ষ্যকৃত দুই হাজার ১২০টি মাদরাসার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯০টি সংস্কার করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো মাঝারি থেকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এই কুইক-উইন কর্মসূচির মাধ্যমে জরুরি চাহিদাগুলোর সমাধান নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, ‘নির্বাচিত মাদরাসাগুলোর উপযুক্ততা মূল্যায়ন করে মাদরাসাগুলোকে ডিজিটালাইজেশন করা হবে। মাদরাসার পাঠক্রম, অবকাঠামো, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বিষয়ক পরিচালক নায়ু খোদিজাহ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের বাস্তব চাহিদার ভিত্তিতে পুনর্জীবন কাজ পরিচালনা করা হবে। এই কাজ অবশ্যই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের নির্মাণ মানদণ্ড অনুসরণ করে করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পুনর্জীবন কর্মসূচির লক্ষ্য হলো মাদরাসাগুলোকে আধুনিক করে গড়ে তোলা এবং জাতীয় শিক্ষা সংস্কারকে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা। সূত্র: আনতারা নিউজ

ডটকম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম