দুই পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

দুই পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
বগুড়ায় গ্রেফতারের সময় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদুন্নবী নিশান (২৭) অবশেষে ধরা পড়েছেন। পুলিশের একটি বিশেষ দল চার দিন পর বুধবার গভীর রাতে তাকে সোনাতলা উপজেলার নওদাবগা এলাকা থেকে গ্রেফতারে করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন। পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মুরাদুন্নবী নিশান একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। ওয়ারেন্টে ঠিকানা ঝোপগাড়ি লেখা থাকলেও তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে বসবাস করেন। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ

অন্তত পাঁচটি মামলা রয়েছে। উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক (৪৫) গোপনে খবর পেয়ে ১৫ জুন বেলা ১২টার দিকে সাদা পোশাকে মোটরসাইকেলে নিয়ে নিশানের বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিশান একটি দোকানে ঢুকে পড়েন। তাকে সেখানে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে দুই পুলিশ সদস্যের শরীরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিকের হাত ও উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এ ব্যাপারে ১৬ জুন সদর থানায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা

ও পুলিশ সদস্যদের ছুরিকাঘাতের মামলা হয়। এদিকে পুলিশের ওপর হামলার পর থেকে মুরাদুন্নবী নিশান বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। বুধবার রাত ৩টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার সোনাতলার নওদাবগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ