দিল্লির ‘লেডি ডন’ কে এই জয়া খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

দিল্লির ‘লেডি ডন’ কে এই জয়া খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বছরের পর বছর ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষ পর্যন্ত ‘লেডি ডন’ খ্যাত জয়া খানকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ভারতের দিল্লির উত্তর-পূর্ব এলাকার ওয়েলকাম অঞ্চলে অভিযান চালিয়ে তাকে ২৭০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এই হেরোইন উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে আনা হয়েছিল বলে অভিযোগ। অপরাধ জগতের রানি ৩৩ বছর বয়সি জয়া খান বহুদিন ধরেই পুলিশের নজরে ছিলেন। তবে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলেনি। তিনি তার কুখ্যাত গ্যাংস্টার স্বামী হাশিম বাবা’র অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতেন। হাশিম বাবা বর্তমানে কারাগারে রয়েছেন। এই হাশিম বাবার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র পাচারসহ বহু মামলা রয়েছে। জয়া তার তৃতীয় স্ত্রী।

২০১৭ সালে হাশিমের সঙ্গে বিয়ে হয় তার। এর আগে তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। সেই ব্যক্তির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই তিনি হাশিম বাবার সংস্পর্শে আসেন। তারা দুজনেই দিল্লির উত্তর-পূর্ব এলাকায় প্রতিবেশী ছিলেন এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। ডনের ছায়ায় গ্যাং পরিচালনা হাশিম বাবা কারাগারে যাওয়ার পর জয়া তার পুরো গ্যাং পরিচালনার দায়িত্ব নেন। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে জানা গেছে, তিনি দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের মতো পুরো নেটওয়ার্ক পরিচালনা করতেন। তার কাজের মধ্যে ছিল চাঁদাবাজি, মাদক পাচার ও আর্থিক লেনদেন সামলানো। জয়া খান সামাজিকভাবে নিজেকে সাধারণ অপরাধীদের মতো তুলে ধরতেন না। বরং তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, দামি পোশাক পরতেন,

পার্টিতে যেতেন এবং সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও ছিল অনেক বেশি। তিনি নিয়মিত তিহার জেলে স্বামী হাশিম বাবার সঙ্গে দেখা করতেন এবং সেখানে কোডেড ভাষায় তাদের অপরাধমূলক কার্যকলাপ নিয়ে আলোচনা করতেন। পুলিশের দাবি, তিনি গোপনে হাশিমের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার নির্দেশে পুরো গ্যাং পরিচালনা করতেন। গ্রেফতার এবং অপরাধমূলক সংযোগ দীর্ঘদিন চেষ্টা করেও দিল্লি পুলিশ জয়াকে ধরতে পারেনি। তবে সম্প্রতি স্পেশাল সেলের একটি গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পুলিশের ধারণা, তিনি নাদির শাহ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন। নাদির শাহ দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকার এক জিম মালিক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি গুলিতে নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি পুলিশের স্পেশাল

সেল জয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে। পারিবারিক ইতিহাস জয়ার পরিবারের সঙ্গেও অপরাধ জগতের যোগসূত্র রয়েছে। তার মা ২০২৪ সালে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে মুক্ত। তার বাবাও মাদক সরবরাহ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। জয়া মূলত দিল্লির উসমানপুর এলাকায় অপরাধমূলক কার্যকলাপ চালাতেন এবং সবসময় ৪-৫ জন অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলাফেরা করতেন। এই দেহরক্ষীরা তার স্বামী হাশিম বাবার বিশ্বস্ত অনুচর। দিল্লির উত্তর-পূর্ব অঞ্চল বহুদিন ধরেই অপরাধ চক্রের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এখানে চেনু গ্যাং, হাশিম বাবা গ্যাং, নাসির পহেলওয়ান গ্যাং-এর মতো অপরাধী সংগঠন সক্রিয়। লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সম্পর্ক হাশিম বাবার নাম মূলত গত বছর নাদির শাহ হত্যাকাণ্ডের সময়েই উঠে আসে। তখন তিনি

তিহার জেলে বন্দি ছিলেন এবং তদন্তকারীদের কাছে স্বীকার করেন যে, তিনি এই হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। এ সময় তিনি লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে ঘনিষ্ঠ হন। এই লরেন্স বিষ্ণোই আবার পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা ও বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত। পুলিশের মতে, ২০২১ সালে কারাগারে থাকার সময় হাশিম বাবা ও লরেন্স বিষ্ণোই একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং গোপন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে জেলের ভেতর থেকেই তাদের অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যান। উত্তর-পূর্ব দিল্লিতে আতঙ্কের সমাপ্তি! এদিকে লেডি ডন জয়া খানের গ্রেফতারের ফলে দিল্লির অপরাধ জগতে বড়সড় প্রভাব পড়তে পারে। তবে পুলিশ মনে করছে, এখনো তার স্বামী হাশিম বাবার গ্যাং

পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। তবে জয়ার গ্রেফতার এই অপরাধচক্রকে কতটা দুর্বল করে, সেটাই এখন দেখার বিষয়।সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং