দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিতে শিক্ষার সংস্কার জরুরি : শিবির সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিতে শিক্ষার সংস্কার জরুরি : শিবির সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
শিক্ষায় ও ছাত্র রাজনীতিতে নতুনত্ব আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। আজ বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সঙ্কট হলো শিক্ষার সঙ্কট। শিক্ষার যদি সংস্কার না হয় তাহলে বারবার দিল্লীর আনুগত্য মেনে নিতে হবে। তাই শিক্ষার সংস্কার জরুরি। শিক্ষায়, ছাত্ররাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি হতে হবে।’ শিবিরের সভাপতি আরও বলেন, ‘আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায়ে। এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে সেই ছাত্ররাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। সেই ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে

না পারে তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না, আর যদি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে। সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে শিক্ষার অধিকার, নাগরিকের অধিকারে বঞ্চিত হয়েছি। আমাদের যদি আমাদের অধিকারের বিষয়ে সচেতন না হই তাহলে আমাদের বারবার আগস্টের মতো নির্যাতনের শিকার হতে হবে।’ ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ৩০ বছরে শুধু ঢাবিতে একটা ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, তাহলে কীভাবে আমাদের নেতৃত্ব তৈরি হবে। আমাদের সংস্কার শুরু হবে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ঐক্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ছাত্র সংসদ নির্বাচন। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই। সেটি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন। ক্যাম্পাসে

ছিলো মাদক, নারী, শিক্ষার কোনো পরিবেশ ছিল না। ক্যাম্পাসে সুষ্ঠু ফিরিয়ে আনতে নির্বাচিত ছাত্রসংসদ আনতে হবে।’ তিনি পিলখানা হত্যার বিচার চেয়ে বলেন, ‘পিলখানা হত্যার বিচার এখনো হয়নি। ৭৪ জনকে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে তার বিচার করা হবে। শাপলা চত্বরে যেসব মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হলো তাদের বিচার করতে হবে। ২৪ সালের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে ছাত্র-জনতার ঐক্য প্রয়োজন।’ অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী